tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ২৯৯টি আসনে নির্বাচনী অপরাধ মোকাবিলা এবং সংক্ষিপ্ত বিচার সম্পন্নের লক্ষ্যে মোট ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন ও পরের দুই দিন—মোট পাঁচ দিন দায়িত্বে থাকবেন।

তফশিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও নির্বাচনি থানায় ন্যূনতম দুইজন করে মোট ১,৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এছাড়া নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় সাধনের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আরও ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা ভোটগ্রহণের আগে চার দিন, ভোটের দিন ও পরের দুই দিন—মোট সাত দিন দায়িত্ব পালন করবেন।

মোট ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্বে থাকবেন।