tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নিবন্ধন পাচ্ছে আরও নতুন ২ রাজনৈতিক দল

নিবন্ধন পাচ্ছে আরও নতুন ২ রাজনৈতিক দল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শিগগিরই নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় যুক্ত হতে যাচ্ছে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয়। যাচাইয়ে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। ফলে এ দুটি দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নিবন্ধন প্রাপ্তির ফলে দল দুটি নিজস্ব নির্বাচনী প্রতীক নিয়ে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে।