tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদশিক্ষাঙ্গননিখোঁজ বৃদ্ধকে পরিবারের কাছে পৌঁছে দিল ঢাবি প্রক্টোরিয়াল টিম

নিখোঁজ বৃদ্ধকে পরিবারের কাছে পৌঁছে দিল ঢাবি প্রক্টোরিয়াল টিম

চার দিন ধরে নিখোঁজ থাকা অশীতিপর বৃদ্ধ মো. দেরাজ খলিফাকে পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টোরিয়াল টিম।

শনিবার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে পথ ভুল করে ওই বৃদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে প্রবেশ করেন। এ সময় তিনি হলের সামনেই নিজের বাড়ি বলে দাবি করেন বলে জানান শিক্ষার্থীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রক্টোরিয়াল টিম। পরে বৃদ্ধের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়।

জানা যায়, মো. দেরাজ খলিফার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার খাসের হাওলা এলাকায়।

প্রক্টোরিয়াল টিমের সিকিউরিটি গার্ড রিপন বলেন, “বৃদ্ধের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করি। পরে ঢাকায় থাকা তার ছেলে মো. রিয়াজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এরপর রাত ৪টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।”

দীর্ঘ চার দিন পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে রিয়াজ বলেন, “আমার বাবা চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বাবাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি ও স্বস্তিতে আছি।”