tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনিউইয়র্কে আ.লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

নিউইয়র্কে আ.লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে হেনস্তা ও ডিম নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে তিনি এ মামলা করেন।

স্থানীয় সময় অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টা) জেএফকে বিমানবন্দরের নিকটবর্তী পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্টে মামলাটি দায়ের করা হয়। পরদিন (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় আখতার হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, মামলায় দুই জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। আখতার অভিযোগ করেন, হামলার পরও অভিযুক্তরা এয়ারপোর্ট এবং আশপাশের এলাকায় তাকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করে।

ভিডিওবার্তায় আখতার আরও জানান, “বিমানবন্দরে হামলার পর সন্ধ্যায় আবারও আওয়ামী সন্ত্রাসীরা হোটেলের লবিতে এসে আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। তখন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্য ও আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে তদন্ত কর্মকর্তা আমাদের মামলা করার পরামর্শ দেন, সেই অনুযায়ী কাছের থানায় মামলা করি।”

প্রসঙ্গত, গত সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে এনসিপি প্রতিনিধি হিসেবে নিউইয়র্কে পৌঁছান আখতার হোসেন। সফরে তিনি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পরই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনূসবিরোধী স্লোগান দিতে শুরু করেন এবং বিএনপি-এনসিপি নেতাদের লক্ষ্য করে গালাগাল ও ডিম নিক্ষেপ করেন। এ সময় আখতার হোসেনও হেনস্তার শিকার হন।