tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তনের। সেই দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নয় মাস পর অবশেষে নতুন পোশাক পাচ্ছেন পুলিশ সদস্যরা।

নতুন পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে—

  • পুলিশ: লোহার (আয়রন) রঙ
  • র‍্যাব: জলপাই (অলিভ) রঙ
  • আনসার: সোনালি গম (গোল্ডেন হুইট) রঙ

প্রথম পর্যায়ে শুধু মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পাবেন। পরে ধাপে ধাপে জেলা পুলিশের সদস্যদের মাঝেও বিতরণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগে সকল বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরিধান করতে পারে, সে লক্ষ্যেই এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলা ও মেট্রোপলিটন পুলিশের পোশাকের রঙ আলাদা ছিল। এবার থেকে সবার জন্য এক রঙের ইউনিফর্ম নির্ধারিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটনসহ সব মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নতুন পোশাক পরতে পারবেন। জেলা পুলিশের জন্য কিছুটা সময় আরও লাগবে।

অন্যদিকে, র‍্যাবের কালো ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত হলেও নতুন জলপাই রঙের পোশাক বাস্তবায়নের অগ্রগতি নেই। একইভাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য নির্ধারিত সোনালি গমের রঙেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক দেশ ও আবহাওয়ার ধরন অনুযায়ী নির্ধারিত হয়। শীতপ্রধান দেশগুলোতে কালো বা গাঢ় রঙের ইউনিফর্ম প্রচলিত, যা তাপ ধরে রাখে। গরম বা নাতিশীতোষ্ণ অঞ্চলে ব্যবহৃত হয় সাদা, খয়েরি বা হালকা রঙের পোশাক, যা তাপ শোষণ কম করে। ভারতসহ এ অঞ্চলে খাকি রঙের ব্যবহার ঔপনিবেশিক আমলের প্রভাব বহন করে।

নতুন ইউনিফর্মের কাপড় দেশের আবহাওয়া উপযোগী কি না, তা পরীক্ষা করে দেখা হয়েছে। সদস্যরা যাতে আরামবোধ করেন এবং পোশাকের মান বজায় থাকে, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাচের রঙও ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।

জাগো নিউজের সঙ্গে কথা বললে ডিএমপির কয়েকজন কর্মকর্তা বলেন, জেলা ও মেট্রোপলিটন পুলিশের আলাদা ইউনিফর্ম থাকা দরকার ছিল, নাহলে কর্মকর্তাদের আলাদা করে চেনা কঠিন হবে। অনেকে আবার নতুন আয়রন রঙের পোশাক মানিয়ে নিতে সময় লাগবে বলেও মত দিয়েছেন।