বিশ্বকাপ ফাইনালে হারার হতাশা ভুলে লিওনেল মেসি ফিরেছেন ইন্টার মিয়ামির জার্সিতে। প্রথমবারের মতো ক্লাবটির শুরুর একাদশে মাঠে নামলেন তিনি লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে। ৪-২ গোলে জেতার ম্যাচে চমক দেখিয়েছেন তিনি। জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও।
এই পারফরম্যান্স দিয়ে নতুন এক রেকর্ডেরও মালিকও বনে গেলেন মেসি। জোড়া গোলে লিগস কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৩ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা মেসির নামের পাশে গোলসংখ্যা এখন ১৪।
ভেঙে দিয়েছেন লন অ্যাঞ্জেলেসে এফসির সেনি দেনি বুয়াঙ্গার রেকর্ড। লিগস কাপে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন তিনি। নামের পাশে আছে পাঁচবার জোড়া গোল করার কীর্তি।
মিয়ামির নু স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় মেক্সিকান ক্লাব সান লুইস। তবে সেই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি মিয়ামি। ম্যাচে নিজের দ্বিতীয় উপস্থিতিতেই নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি।



