নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন, যিনি আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পান।
শেখ আব্দুর রশিদ বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।
তিনি আরও জানান, শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।



