tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিদেশ গড়তে ঐক্যের ডাক দিলেন তারেক রহমানের

দেশ গড়তে ঐক্যের ডাক দিলেন তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংবাদ সম্মেলন থেকে দেশ গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, “এবার দেশ গড়ার পালা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর বিভাজন আমাদের দুর্বল করে। তাই সকলকে একসঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।”

শনিবার বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজয়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমি দল ও জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছি। দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।”

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তিনি।

বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান।