tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ২০২৬ ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন। একই দিনে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নৌবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হবেন এবং বাহিনীর সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।