tanaka

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ...
প্রচ্ছদজাতীয়দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত ক্রীড়া কার্যক্রমের তথ্য নিয়মিত পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসে অনুষ্ঠিত ক্রীড়া কার্যক্রমের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি জারি করেছে মাউশি। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষার সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত ছক অনুযায়ী প্রতি মাসের ক্রীড়া কার্যক্রমের তথ্য পরবর্তী মাসের প্রথম সপ্তাহে পাঠাতে হবে। আগের মাসে অনুষ্ঠিত সব ক্রীড়া কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন নির্ধারিত ই-মেইলে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।

মাউশি জানিয়েছে, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। এ কারণে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের স্বার্থে অধিদপ্তরের আওতাধীন সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিবেদনে যেসব তথ্য উল্লেখ করতে হবে সেগুলো হলো—

  • মাসে অনুষ্ঠিত ক্রীড়া ইভেন্টের বিস্তারিত তথ্য
  • পরবর্তী মাসের পরিকল্পিত ক্রীড়া ইভেন্ট
  • ইভেন্টের ধরন
  • শিক্ষাপ্রতিষ্ঠানের নাম
  • অনুষ্ঠিত ক্রীড়া ইভেন্টের সংখ্যা
  • আয়োজিত বিভিন্ন খেলার বিবরণ

মাউশি জানিয়েছে, এসব তথ্য প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে sports.phy72@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।