tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদঅন্যান্যনওগাঁয় সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

নওগাঁয় সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ‘বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে মুয়াজ্জিনকে অব্যাহতি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমানের নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় বৃহস্পতিবার নওগাঁয়ে চাকরিচ্যুত মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিনিধি দল।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তিনি আগামী দুই মাসের অগ্রিম বেতন প্রদানসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথমনিউজ২৪/মহা