tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনদেশ ছাড়ার পরিকল্পনা করছেন অ্যাঞ্জেলিনা জোলি

দেশ ছাড়ার পরিকল্পনা করছেন অ্যাঞ্জেলিনা জোলি

দেশ ছাড়ার পরিকল্পনা করছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। অভিনয়, পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সক্রিয় এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনযাপনের স্বার্থে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসের কথা ভাবছেন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৫০ বছর বয়সী জোলি লস অ্যাঞ্জেলেসের লস ফেলিজ এলাকায় অবস্থিত তার বাড়িটি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ২৫ মিলিয়ন ডলার মূল্যের এই সম্পত্তি বিক্রি করে তিনি নিউইয়র্কের পাশাপাশি ইউরোপ ও কম্বোডিয়ায় সময় কাটানোর পরিকল্পনা করেছেন।

২০১৭ সাল থেকে জোলি তার ছয় সন্তানকে নিয়ে লস ফেলিজের ঐতিহাসিক সেসিল বি. ডেমিল এস্টেটে বসবাস করছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইতোমধ্যে সম্ভাব্য ক্রেতাদের কাছে বাড়িটি প্রদর্শনও শুরু করেছেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নিউইয়র্কে অবস্থান করবেন জোলি, যেখানে তার সৃজনশীল ও পেশাগত কর্মকাণ্ডের একটি বড় অংশ পরিচালিত হয়। পাশাপাশি কম্বোডিয়াতেও নিয়মিত সময় কাটাবেন তিনি। উল্লেখ্য, ২০০৩ সালেই দেশটিতে একটি বাড়ি কিনেছিলেন ‘ওয়ান্টেড’ খ্যাত এই অভিনেত্রী।

এর আগে জোলি জানিয়েছিলেন, সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের স্বার্থেই তাকে লস অ্যাঞ্জেলেসে থাকতে হয়েছে। বহুল আলোচিত এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালের ৩০ ডিসেম্বর।

এ বিষয়ে জোলির দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা-প্রযোজক জে বেঞ্জামিন বলেন, ‘তিনি পুরোপুরি শোবিজ থেকে দূরে থাকতে পারবেন না। তাই বাইরে চলে যাওয়াটাই তার জন্য এক ধরনের বিরতি নেওয়ার সুযোগ।’ একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে জোলি তার ব্যক্তিগত আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পে বেশি মনোযোগ দিতে চান।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ নক্স ও ভিভিয়েন। ২০২৪ সালে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেছিলেন, ‘সন্তানদের কারণেই বিচ্ছেদের পরও আমাকে লস অ্যাঞ্জেলেসে থাকতে হয়েছে। তারা ১৮ বছর পূর্ণ করলেই আমি চলে যেতে পারব।’ যদিও বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে, তবু শ্যাটো মিরাভাল ওয়াইনারি সংক্রান্ত একটি আইনি বিরোধে জোলি ও পিট এখনো জড়িত রয়েছেন।

অস্কারজয়ী এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি একজন সফল চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক। মানবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিকভাবে পরিচিত জোলি দীর্ঘদিন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। মানবাধিকার, শিক্ষা ও নারী অধিকার রক্ষায় অবদানের জন্য তিনি পেয়েছেন একাধিক আন্তর্জাতিক সম্মাননা।