tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআদালতদুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার–এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৮) দফা অনুযায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে তারা স্বীয় পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে ২ ফেব্রুয়ারি, প্রায় এক বছর ছুটিতে থাকার পর বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। কানাডা থেকে তিনি পদত্যাগপত্র পাঠান, যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে প্রেরণ করা হয়।

অন্যদিকে, ৯ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত পত্রে তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বিচারপতি মামনুন রহমানের সংক্ষিপ্ত পরিচিতি

আইনজীবী রেজাউর রহমানের ছেলে মামনুন রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ২৬ নভেম্বর জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯০ সালের ২৯ মে হাইকোর্ট বিভাগে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৬ সালের ২৩ আগস্ট স্থায়ী বিচারপতি হন।

তিনি বিভিন্ন সময়ে ফ্রান্সের স্ট্রাসবার্গ, ভারতের নয়াদিল্লি ও কলকাতা এবং যুক্তরাজ্যের লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও স্টাডি সেশনে অংশ নেন। এছাড়া নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জার্মানি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স ও কানাডাসহ বিভিন্ন দেশ সফর করেন।

বিচারপতি নাইমা হায়দারের সংক্ষিপ্ত পরিচিতি

সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা নাইমা হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়–এ পড়াশোনা করেন।

১৯৮৯ সালে তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০৪ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।