tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়একযোগে ইসির ১১২ কর্মকর্তার রদবদল

একযোগে ইসির ১১২ কর্মকর্তার রদবদল

একযোগে ১১২ কর্মকর্তার রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয় ও মাঠপর্যায়ে কর্মরত এসব কর্মকর্তার বদলির তথ্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটিই সবচেয়ে বড় প্রশাসনিক রদবদল। সচিবালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করা সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের এ আদেশের আওতায় আনা হয়েছে।

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই এই বদলি কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।