আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলমকে চেয়ারম্যান এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতারা এ কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন।



