tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকদিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মনোনীত দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শুক্রবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর (এডিজিপিআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাওয়া দিনেশ ত্রিবেদী সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের চলমান কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে সীমান্ত সমন্বয়, আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পেয়েছে।