tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদঅন্যান্য‘দিনের ভোট রাতে’ করায় ফ্ল্যাট পাওয়া ১২ জনকে দুদকের তলব

‘দিনের ভোট রাতে’ করায় ফ্ল্যাট পাওয়া ১২ জনকে দুদকের তলব

রাজধানীর ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দে নীতিমালা ভঙ্গের অভিযোগে সচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের মধ্যে দুদকের সাবেক দুই কমিশনারও রয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে জানতে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা অনুসন্ধান দলের নিয়মিত কাজের অংশ।

তলবকৃতদের তালিকা:

  • আগামী ১৭ সেপ্টেম্বর: দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহরুল হক, সাবেক সচিব মো. ইউনুসুর রহমান ও এমএ কাদের।
  • আগামী ১৮ সেপ্টেম্বর: আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ ও মো. সিরাজুল হক খান।
  • আগামী ২১ সেপ্টেম্বর: সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সচিব মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক।

দুদক সূত্র জানায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (প্রথম পর্যায়)’ প্রকল্পে নিয়ম ভেঙে উচ্চমূল্যের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প অনুযায়ী, ধানমন্ডির ১৩ নম্বর (নতুন ৬/এ) সড়কের ৬৩ নম্বর প্লটে নির্মিত ১৪ তলা ভবনের ১৮টি ফ্ল্যাটের মধ্যে ৬০ শতাংশ (১২টি) সরকারি কোটা ও ৪০ শতাংশ (৬টি) বেসরকারি কোটায় বরাদ্দ হওয়ার কথা ছিল।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘দিনের ভোট রাতে’ করার সঙ্গে সম্পৃক্ত থাকার পুরস্কারস্বরূপ এসব কর্মকর্তাকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।