tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার : অর্থমন্ত্রী

দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার : অর্থমন্ত্রী

সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের চিকিৎসা নিশ্চিতে বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবস্থা চালু করা হবে। এর আওতায় রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলে নির্ধারিত ব্যয় সরকার বহন করবে।

শনিবার (১৬ মে) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যখাতে বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং সেই অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে দেশের অনেক মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কাজ করছে।

তিনি আরও বলেন, বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। তাই মেডিকেল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া সুবিধা, ডিজিটাল লাইব্রেরি, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

দেশে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে দক্ষ মেডিকেল টেকনোলজিস্টের ঘাটতি রয়েছে। ফলে কোটি কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি পর্যাপ্ত দক্ষ জনবলের অভাবে পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ভবনের নকশায় পার্কিং সুবিধা আরও বাড়ানো প্রয়োজন। প্রস্তাবিত নকশায় ৭২টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও বাস্তব চাহিদা বিবেচনায় কমপক্ষে ২০০ থেকে ২৫০টি পার্কিং সুবিধা রাখা উচিত।