tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদঅন্যান্যতুষারের বক্তব্য নিয়ে যা বললেন নীলা

তুষারের বক্তব্য নিয়ে যা বললেন নীলা

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষার বলেছেন, ওয়েস্টিন হোটেলে যেতে হলে পার্থ সাহেবদের ক্লিয়ারেন্স লাগবে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় নীলা ইস্রাফিল বলেন, জনগণের টাকায় বিলাসিতা করা কোনো রাজনৈতিক অর্জন নয়, বরং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি গণমাধ্যমের পোস্টকার্ড শেয়ার করে এই বিষয়টি তুলে ধরেন।

নীলার পোস্টের কিছু মূল বক্তব্য:

  • “অবশ্যই ব্যক্তিগত আয় থেকে যাওয়া যায়, তবে জনগণের করের টাকায় নয়। যারা রাষ্ট্রীয় ক্ষমতার নামে জনগণের অর্থ অপচয় করে ব্যক্তিগত সুনাম বা বিলাসিতা বাড়াতে চায়, তারা প্রকৃত অর্থে গণতন্ত্র ও জবাবদিহিতার চেতনাকে হত্যা করছে।
  • সত্যিকারের নেতৃত্ব মানে হলো জনগণের সম্পদের পাহারাদার হওয়া, তাদের ঘামের টাকাকে মর্যাদা দেওয়া। তাই কেউ যদি হাঁসের মাংস খেতে পাঁচ তারকা হোটেলে বন্ধুদের সঙ্গে যান, সেটা যেন নিজের উপার্জিত আয় থেকে হয়।
  • যে উপদেষ্টা নিজের সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খায়, সে কীভাবে ওয়েস্টিনের মতো ফাইভ স্টার হোটেলে হাঁসের মাংস খেতে পারে? জনগণের টাকায় বিলাসিতা উপদেশ নয়, এটি প্রতারণা।”

গত ১৫ আগস্ট তুষার নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, কোনো রাজনৈতিক অর্জন ছাড়াই পার্থ সাহেব ওয়েস্টিনে যেতে পারবেন; তবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে সরকার গঠনের পরও আসিফ সাহেব ওয়েস্টিনে যেতে পারবেন না।

নীলা আরও উল্লেখ করেন, ক্যান্টিনের সাধারণ ছাত্র থেকে ছাত্রনেতা হয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া পার্থ সাহেবদের মতোরা কীভাবে মানতে পারছেন না যে কোনো পারিবারিক লিগ্যাসি ছাড়া একজন সাধারণ ছাত্রনেতা বাংলাদেশের মন্ত্রী হয়েছে। তিনি বলেন, “পার্থ সাহেব, আপনার বক্তব্যে দগদগে শ্রেণিঘৃণা প্রকাশ পেয়েছে। যে শিক্ষিত নেতা জনগণের অর্থের মর্যাদা দিতে জানে না, তাকে জনগণ কখনো শ্রদ্ধা করবে না।”

নীলার মন্তব্য শেষ হয় একটি প্রবাদ দিয়ে: “Those who live in glass houses should not throw stones at others.”