tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজধানীতুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার দাবি গুজব

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার দাবি গুজব

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা এ ধরনের অপপ্রচার বা গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।গুজব