tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকআফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন আফগানিস্তানের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লি, দিল্লি-এনসিআর এবং জম্মু-কাশ্মীরসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতাঞ্চলে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল গভীরে হওয়ায় কম্পনটি দীর্ঘ দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে আফগানিস্তানের পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও এর প্রভাব অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই দিল্লি ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে বেরিয়ে আসেন। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে অসংখ্য পোস্ট দেখা যায়। অনেকেই নিজেদের এলাকায় কম্পন অনুভূত হওয়া এবং ঘরের আসবাবপত্র দুলে ওঠার অভিজ্ঞতা শেয়ার করেন।

তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে আফগানিস্তান বা ভারতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।