tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়তিনদিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

তিনদিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি বুধবার সরকারি ছুটি থাকবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে (জিয়া উদ্যান) তাকে দাফন করা হবে।

জানাজার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়া হবে। তবে সম্ভাব্য সময় হিসেবে বুধবার জোহরের পর জানাজা অনুষ্ঠিত হতে পারে।

তিনি জানান, বর্তমানে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে বুধবার সকালে মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। প্রধান সড়ক ব্যবহার করে মরদেহ বহন করা হবে বলে সময় কিছুটা বেশি লাগতে পারে।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।