tanaka

ফ্যানের সঙ্গে ঝুলছিল বিউটিশিয়ানের মরদেহ

খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে করিমনগর মসজিদ...
প্রচ্ছদসারাদেশতারেক রহমান ধূমকেতুর মতো মাতৃভূমিতে ফিরছেন: এমরান সালেহ প্রিন্স

তারেক রহমান ধূমকেতুর মতো মাতৃভূমিতে ফিরছেন: এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান মাতৃভূমির টানে ধূমকেতুর মতো দেশে ফিরছেন। জাতি তাকেই আশা করে, তার নেতৃত্বেই বাংলাদেশ পথ হারাবে না। তিনি শুধু নেতা নন, একজন স্বপ্নদ্রষ্টা—যার হৃদয়ে আছে দেশ, আর হাতে আছে নেতৃত্বের জাদুকাঠি।

তিনি বলেন, “বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। শুধু নির্বাচনের প্রস্তুতি নয়, নির্বাচন-পরবর্তী সরকার গঠনেও তিনি পুরোপুরি প্রস্তুত।”

মঙ্গলবার (৭ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উচ্ছ্বসিত পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রিন্স বলেন, “বেগম জিয়া ছাড়া দেশে তারেক রহমানের মতো আর কোনো ভিশনারি নেতা নেই। তার নেতৃত্বেই বাংলাদেশ আবারো জেগে উঠবে।”

ঘরে ঘরে ধানের শীষের পক্ষে প্রচার চালানোর আহ্বান

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। এবার ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। একই সঙ্গে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও দলের জাতীয় কল্যাণে গৃহীত পরিকল্পনাও প্রচার করতে হবে।”

উন্নয়নের প্রতিশ্রুতি

তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে একটি উন্নত জনপদে পরিণত করা হবে। মিল-কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিএনপির আগের আমলে যেমন অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, এবার আরও সুসংহত পরিকল্পনা নিয়ে উন্নয়ন হবে।” আওয়ামী লীগকে কঠোর সমালোচনা করে একহাত নিয়ে প্রিন্স বলেন, “তাদের কথিত উন্নয়ন ছিল মিথ্যার ফুলঝুরি। দুর্নীতি, লুটপাট আর দমন-পীড়নের মধ্য দিয়ে তারা দেশকে ধ্বংস করেছে। তাসের ঘরের মতো তাদের শাসনের ভিত্তি ভেঙে পড়েছে।”

তৃণমূলেই প্রথমবার গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন

এই সম্মেলনে ইতিহাস গড়ে জুগলি ইউনিয়ন বিএনপিতে প্রথমবারের মতো গোপন ব্যালটে তৃণমূল নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে আচরণবিধি মেনে ভোট প্রচারণা চালান এবং ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ভোটের কার্যক্রম সম্পন্ন হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। তিনি জানান, ১৭ বছর পর ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। এটি বিএনপির গণতান্ত্রিক সংস্কৃতির বাস্তব রূপ।

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে উদ্বোধনসহ একাধিক আনুষ্ঠানিকতা পালিত হয়। প্রয়াত নেতাদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়। এমরান সালেহ প্রিন্সসহ সিনিয়র নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করে শান্তিপূর্ণ ভোটে সন্তোষ প্রকাশ করেন।

মহিলা দলের প্রতিনিধি সভায় আহ্বান

পরে বিকেলে হালুয়াঘাট অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে মহিলা দলের ওয়ার্ডভিত্তিক প্রতিনিধি সভায় যোগ দিয়ে প্রিন্স বলেন, “নারী সমাজকে সংগঠিত করে ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা চালাতে হবে। এই লড়াই শুধু নির্বাচনের জন্য নয়, এটি দেশের ভবিষ্যতের জন্য।”