tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানের বক্তব্য: ভারতের প্রতি অবস্থান ও বাংলাদেশের স্বার্থ নিয়ে স্পষ্ট বার্তা

তারেক রহমানের বক্তব্য: ভারতের প্রতি অবস্থান ও বাংলাদেশের স্বার্থ নিয়ে স্পষ্ট বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভারত যদি বাংলাদেশের স্বৈরশাসককে আশ্রয় দিয়ে জনগণের বিরাগভাজন হয়, তাহলে সেখানে আমাদের কিছু করার নেই।” তিনি আরও বলেন, “এটি বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত—তারা কাদের সঙ্গে সম্পর্ক রাখবে বা শীতলতা বজায় রাখবে। আমি দেশের মানুষের পাশেই থাকব।”

বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। প্রায় দুই দশক পর এটি ছিল গণমাধ্যমের সঙ্গে তার সরাসরি প্রথম আলোচনামূলক সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকারে অংশ নেন।


ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে?

সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে শেখ হাসিনার অবস্থান, এবং সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্কের শীতলতা নিয়ে। তার কাছে জানতে চাওয়া হয়, বিএনপি সরকারে এলে এই সম্পর্কে কোনো পরিবর্তন আসবে কি না।

জবাবে তারেক রহমান বলেন:


বাংলাদেশের স্বার্থ আগে – ভারতের সঙ্গে নীতিগত অবস্থান

ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে, তারেক রহমান বলেন:


সীমান্ত হত্যা ও পানির ন্যায্য হিস্যা

সাক্ষাৎকারে সীমান্ত হত্যা এবং পানির ন্যায্য হিস্যা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। তিনি উদাহরণ হিসেবে ফেলানী হত্যার প্রসঙ্গ টেনে বলেন:


সাক্ষাৎকারের গুরুত্ব

এই দুই পর্বের সাক্ষাৎকারের শেষ অংশটি প্রকাশিত হয়েছে আজ, মঙ্গলবার (৭ অক্টোবর)। দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পুনরায় আলোচনায় আসলেন তারেক রহমান।