tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকজাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানী তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরান তার অধিকার ও অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, চাপ প্রয়োগ বা শক্তি ব্যবহার করে কোনো স্বাধীন জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তার এ বক্তব্য তুলে ধরা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্টের সফর ও জাতিসংঘে ইরানি প্রতিনিধিদলের কার্যক্রম সমন্বয়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন। সোমবার তিনি সেখানে যান এবং জাতিসংঘের অধিবেশনকে সামনে রেখে ইরানের প্রতিনিধিদলের প্রস্তুতিতে নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: এবিসি নিউজ, তাসনিম নিউজ এজেন্সি