tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকতৃতীয় সন্তান নিলে এক বছরের বেতনসহ ছুটি, সঙ্গে ১২ লাখ টাকার বোনাস!

তৃতীয় সন্তান নিলে এক বছরের বেতনসহ ছুটি, সঙ্গে ১২ লাখ টাকার বোনাস!

দীর্ঘদিন ‘এক সন্তান নীতি’ অনুসরণ করার পর, চীন এখন ভয়াবহ জনসংখ্যা সংকটে পড়েছে। তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় দেশটিতে কর্মক্ষম জনশক্তির ঘাটতি প্রকট হয়ে উঠেছে।

এই সংকট মোকাবেলায় জন্মহার বাড়াতে নতুন করে নানা উদ্যোগ নিয়েছে চীনা সরকার। নাগরিকদের বেশি সন্তান নিতে উৎসাহ দিতে দেওয়া হচ্ছে কর ছাড়, বেতনসহ ছুটি এবং নগদ আর্থিক প্রণোদনার মতো বিভিন্ন সুবিধা।

সরকারের পাশাপাশি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই প্রচেষ্টায় এগিয়ে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেইজিংভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান দা বেই নং টেকনোলজি গ্রুপ। প্রতিষ্ঠানটি কর্মীদের তৃতীয় সন্তান জন্ম নিলে এক বছরের বেতনসহ ছুটি ও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা সমপরিমাণ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়াও, প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও যথাক্রমে প্রায় ৪ লাখ ও ৮ লাখ টাকার বোনাসের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুধু প্রতিষ্ঠান নয়, চীনের কয়েকটি স্থানীয় প্রশাসনও সন্তান নিলেই মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে। যেমন, পাঞ্জিহুয়া শহর দুই বা তিন সন্তানের পরিবারকে নিয়মিত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে, এসব উদ্যোগ দেশটির জন্মহার বাড়ানোর প্রচেষ্টাকে আরও বেগবান করছে।