tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল ৭ বছরের শিশুর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল ৭ বছরের শিশুর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে মরিয়ম। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে খাবার শেষে মায়ের পাশেই ঘুমিয়ে পড়ে সে। মধ্যরাতে কোনো এক সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। ঘুমন্ত অবস্থায় থাকায় সে বা পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি।

ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে প্রচণ্ড যন্ত্রণায় কান্না শুরু করলে পরিবারের সদস্যরা তার শরীর ও পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। পরে দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময় বেশ দেরি হয়ে গিয়েছিল। এরই মধ্যে তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়। এ সময় ঘুমানোর সময় মশারি ব্যবহারের পাশাপাশি সাপে কাটলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা ওঝার ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।