tanaka
প্রচ্ছদসারাদেশতানজিদের অর্ধশতকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ৩ উইকেটে ৯১ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

তানজিদের অর্ধশতকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ৩ উইকেটে ৯১ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ের শঙ্কার মধ্যে দলের হাল ধরেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেছেন তিনি। তার সঙ্গে তাওহীদ হৃদয়ের দৃঢ়তায় প্রথম সেশন শেষে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন তানজিদ। তবে এরপর টানা পাঁচ ইনিংসে ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এই ওপেনার। অবশেষে আবারও রানের দেখা পেলেন তিনি।

দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ে ৭৯ বল মোকাবিলা করে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন তানজিদ। অন্য প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাওহীদ হৃদয়। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১০৩ বলে যোগ হয়েছে ৬৯ রান।

তানজিদের ফিফটি পূর্ণ হওয়ার পরপরই মধ্যাহ্নভোজের বিরতিতে যান দুই দলীয় ক্রিকেটার।

প্রথম সেশনে ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে চাপে পড়লেও তানজিদ ও হৃদয়ের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে দলটি।