tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনঢাবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১২

ঢাবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১২

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত প্রায় পৌনে ১০টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন— ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক (২৩), ঢাবির শিক্ষার্থী তানজিম (২১), আলভি (২২), এহসান (২৩) এবং শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), লিটন (২১) ও খালিদ (২১)।

এছাড়া আহত সাংবাদিকদের মধ্যে আছেন কালের কণ্ঠের মানজুর হোছাঈন মাহি, আগামীর সময়ের লিটন ইসলাম, ঢাকা ট্রিবিউনের শামসুদ্দৌজা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, নয়া দিগন্তের হারুন ইসলাম, মানবজমিনের আসাদুজ্জামান খান, ডেইলি অবজারভারের নাইমুর রহমান ইমন এবং দেশ রূপান্তরের খালিদ হাসান।

আহতদের মধ্যে ঢাকা মেইলের সাংবাদিক মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত চোখ ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে সাংবাদিকসহ ১২ জন আহত হন। তাদের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।