ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের ম. হামিদুল হক মানিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনটিভির গোলাম কিবরিয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আফজাল এইচ খান আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহসভাপতি সৌরভ জাহাঙ্গীর (দৈনিক বাংলা), সহসভাপতি গালীব হাসান (সরাসরি), যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (যুগান্তর), সহসাধারণ সম্পাদক কবির আহমেদ খান (বাসস), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ বাজিত হোসেন (বায়জিদ) (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক আনোয়ারুল কাইয়ুম কাজল (একুশে টিভি)।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন শেখ ফরিদ (দৈনিক বর্তমান, কলকাতা), ক্রীড়া সম্পাদক আকতার হোসেন (এদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক নঈম মাশরেকী (জনপ্রশাসন)।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান (কালের কণ্ঠ), লতিফুল বারী হামিম (ঢাকা নিউজ২৪), গোলাম সাহানী (সরাসরি), মাশরুর জামান রনি (চ্যানেল আই), মোশাররফ হোসেন, শামসুর রহমান (শামস) (ঠিকানা নিউজ), খাদেমুল ইসলাম (বাংলা নিউজ), খান আমিন ও গোলাম মোস্তফা (আমার দেশ)।
এর আগে সকালে অনুষ্ঠিত সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।
এ সময় টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।



