বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে মালয়েশিয়ার কুচিং শহর। অন্যদিকে, ১২৫টি শহরের মধ্যে ঢাকা রয়েছে ৯ নম্বরে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা ৪৪মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা কুচিং শহরের দূষণ স্কোর ১৭৬ এর অর্থ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। এই শহরটির দূষণ স্কোর ১৭২ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে তালিকায় ৯ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর ১৩২ এর অর্থ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিশেষ করে যাদের ফুসফুসজনিত সমস্যা, অ্যাজমা রয়েছে তাদের জন্য।