রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ সোমবার (৮ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মৎস্য উপদেষ্টার কর্মসূচি
• সকাল ৯টা ৩০ মিনিট : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার WCS Bangladesh & WorldFish Bangladesh আয়োজিত Healthy Ocean প্রকল্পের Inception Workshop -এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ওয়ার্কসপটি অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি
• সকাল ১০টা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার অবৈধ ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিজ্ঞপ্তি, বিলবোর্ড ইত্যাদি অপসারণ কার্যক্রম পরিচালনা হবে সাইন্স ল্যাবরেটরি (সিটি কলেজ) মোড়ে।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা : ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
• সকাল ১০টা ৩০ মিনিট : বিএনপির দেশগড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিউটে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জামায়াতের কর্মসূচি
• সকাল ১১টা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি প্রতিনিধি দল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে সৌজন্য সাক্ষাতে যাবেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
• সকাল ১১টা ৩০ মিনিট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।



