রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি প্রতিদিনই অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৪ নভেম্বর) দিনের কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নিচে তুলে ধরা হলো:
দুর্যোগ উপদেষ্টার কর্মসূচি
- সকাল ১০টা: মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম “দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ” আয়োজিত “জাতীয় শান্তি সহায়ক সম্মেলন”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত হবে।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
- সকাল ১১টা: সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সভাটি অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদ বিভাগ, নবনির্মিত ভবন-১, কক্ষ-৪০০, বাংলাদেশ সচিবালয়-এ।
বিএনপির কর্মসূচি
- সকাল ১০টা ৩০ মিনিট: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, সেলিব্রিটি হল রুমে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত সেমিনার “মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা” অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- সকাল ১০টা ৩০ মিনিট: কাওরান বাজার, তিতাস অডিটোরিয়ামে তিতাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন-এর নবকমিটি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।



