tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়ড্রাইভিং লাইসেন্সে নতুন নিয়ম: বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

ড্রাইভিং লাইসেন্সে নতুন নিয়ম: বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

ড্রাইভিং লাইসেন্স পেতে হলে এখন থেকে স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্রে ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশিক্ষণগ্রহণকারীদের জন্য ভাতার ব্যবস্থাও থাকবে।

বুধবার (২২ অক্টোবর), জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা ও যানজটের অন্যতম কারণ হলো অপ্রশিক্ষিত চালক। নিরাপদ ও শৃঙ্খলিত সড়ক ব্যবস্থা গড়তে প্রশিক্ষিত চালক নিশ্চিত করা জরুরি।”

উপদেষ্টা আরও জানান, ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে যেভাবে লাইসেন্স দেওয়া হয়, সেই পদ্ধতি বাদ দেওয়া হবে। নতুনভাবে লাইসেন্সের মূল ভিত্তি হবে প্রশিক্ষণ।

“অন্যান্য দেশের মতো, আমাদের দেশেও লাইসেন্স পেতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া বাধ্যতামূলক করা হচ্ছে,”—যোগ করেন তিনি।