দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৮৪৬ জন।
এর আগে রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৭ জনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর



