tanaka

এমকিউ-নাইন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৪...
প্রচ্ছদসারাদেশডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৪৩ জনে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।