tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে।

এছাড়া দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে এবং নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।