tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদশিক্ষাঙ্গনডাকসু নির্বাচন: ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডাকসু নির্বাচন: ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ, ২৫ আগস্ট। এদিন মোট ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, “মোট ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন পর্যন্ত কোনো বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। আমরা চাই ভবিষ্যতেও যেন এমন কিছু না ঘটে। এজন্য চিফ রিটার্নিং অফিসার ও তার টিম নিয়মিত কাজ করে যাচ্ছে।”

তিনি আরও জানান, “প্রার্থীরা যদি কোনো ধরনের বৈষম্য বা অনিয়ম দেখেন, তবে তা লিখিতভাবে জানালে কমিশন বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন।”

ভোটদানের পদ্ধতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ভোট দিতে হলে ভোটারদের হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ প্রদর্শন করতে হবে।”

এছাড়া, মঙ্গলবার সকাল ১১টায় সিনেট হলে ভিপি, জিএস এবং এজিএস পদপ্রার্থীদের সঙ্গে এক বৈঠকে আচরণবিধি নিয়ে আলোচনা হবে বলেও তিনি জানান।

ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের কিছু দীর্ঘদিনের প্রশ্নের উত্তরও দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে ভোটাধিকার, ভোটকেন্দ্র, আনুষ্ঠানিক প্রচারণা এবং প্রার্থী উমামা ফাতেমাকে কেন্দ্র করে ওঠা আলোচনার বিষয়ে পরিষ্কার বক্তব্য দেওয়া হয়। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে প্রচারণায় নিয়ম ভঙ্গের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি বলেও জানানো হয়েছে।

ভোটকেন্দ্র বৃদ্ধির বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে নতুন কোনো ভোটকেন্দ্র যুক্ত করা হচ্ছে না।