tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশঠিকাদারি কাজ শেষে বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

ঠিকাদারি কাজ শেষে বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর–ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম উদ্দিন আকন একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে গাছের গোড়ায় আঘাত পেয়ে পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক বলেন, “ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে।”

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে তখনও তার চেতনা ছিল। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশালে পাঠানো হয়। পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।