tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়ট্রাফিক জরিমানা নিয়ে ‘ভুয়া’ এসএমএস, সতর্ক করল ডিএমপি

ট্রাফিক জরিমানা নিয়ে ‘ভুয়া’ এসএমএস, সতর্ক করল ডিএমপি

ট্রাফিক জরিমানার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলে ভুয়া এসএমএস ছড়িয়ে পড়ার ঘটনায় নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ লঙ্ঘনের ঘটনায় ডিএমপির ট্রাফিক বিভাগ কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা করলে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত চিঠি সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়।

ডিএমপি জানায়, প্রয়োজন হলে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হয়ে থাকে। এছাড়া ট্রাফিক জরিমানার অর্থ অনলাইন ব্যাংকিং সেবা ‘উপায়’ ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়।

আরও বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির পিন কোড, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। ট্রাফিক এআই বা ভিডিও মামলা-সংক্রান্ত তথ্য জানতে নির্ধারিত নম্বর কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ভুয়া তথ্য ও প্রতারণামূলক বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।