tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদসারাদেশটেকনাফে তরুণীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড

টেকনাফে তরুণীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড

কক্সবাজারের টেকনাফে লামারপাড়া খাল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ।

নিহত তরুণীর নাম সাজেদা আক্তার (২০)। তিনি উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আজিম উল্লাহর মেয়ে।

ওসি নাজমুন নূর জানান, স্থানীয়রা খালে একটি মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে হত্যার পেছনের কারণ এখনও জানা যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রায় এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।