tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশটাঙ্গাইলে কূপে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারের পাশে মন্ত্রী

টাঙ্গাইলে কূপে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারের পাশে মন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো চারজনের পরিবারের প্রতি সমবেদনা ও সহায়তার হাত বাড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন

শনিবার (২১ জুন) উপজেলার জলই গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক উপস্থিত ছিলেন।

নিহত চারজনের পরিবারের সদস্যদের হাতে মন্ত্রীর পক্ষ থেকে দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বিকেলে সংশ্লিষ্ট পরিবারের প্রতিনিধিদের কাছে এ সহায়তার অর্থ হস্তান্তর করা হয়।

এ সময় শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার ভবিষ্যতেও থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, শনিবার সকালে মধুপুর উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে গারো সম্প্রদায়ের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।