মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের এই তালিকা প্রকাশ করা হয়।
ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক যাত্রাকে ‘নাটকীয় উত্থান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, লন্ডনে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি দেশের নেতৃত্বে আসেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৫৭ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকার পর ধীরে ধীরে ‘অপেক্ষমাণ নেতা’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দেশে ফেরার ১৭ বছর পর গত ফেব্রুয়ারিতে তিনি বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হন।
এতে আরও বলা হয়, দেশে ফেরার সময় তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী Khaleda Zia মৃত্যুবরণ করেন। সে সময় জাতীয় ঐক্য গড়ার অঙ্গীকারের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করেন তিনি।
তারেক রহমানকে নিয়ে ম্যাগাজিনটির মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূরাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।



