tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদশিক্ষাঙ্গনজামায়াতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহের অভিযোগ ভিপি প্রার্থী শেখ...

জামায়াতের প্রতিষ্ঠান থেকে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহের অভিযোগ ভিপি প্রার্থী শেখ সাদী র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের কোনো এক প্রতিষ্ঠান থেকে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ভোটগ্রহণের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ না করে ওই কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে।

শেখ সাদী আরও অভিযোগ করেন, ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করতে ভোটগণনার প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছিল। শিক্ষক-শিক্ষার্থী চাপের কারণে নির্বাচন কমিশন ওই ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত দেন। তবে একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করার পরও নতুন ব্যালট পেপারের দাবির বিষয়ে সাড়া পাওয়া যায়নি। শেখ সাদী বলেন, পক্ষপাতমূলক এই প্রক্রিয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং আশা রাখছি, কমিশন নিরপেক্ষতা বজায় রাখবেন।