tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদলাইফস্টাইলযেভাবে বুঝবেন—কেউ গোপনে আপনাকে ভালোবাসে

যেভাবে বুঝবেন—কেউ গোপনে আপনাকে ভালোবাসে

ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না। কেউ সহজেই মনের কথা বলে ফেলে, আবার কেউ নীরবে ভালোবাসে—সাহস করে বলতে পারে না। আপনি কি কখনো এমন কাউকে নিয়ে দ্বিধায় পড়েছেন? মনে হয়েছে—সে আপনাকে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না?

বিশেষজ্ঞদের মতে, কেউ গোপনে ভালোবাসলেও, তার আচরণ, চোখের ভাষা বা শরীরী অভিব্যক্তিতে তা ফুটে ওঠে। চলুন জেনে নিই এমন ৭টি লক্ষণ—যেগুলোর মাধ্যমে বোঝা যায়, কেউ আপনাকে নিঃশব্দে ভালোবেসে ফেলেছে:

১. বারবার চোখাচোখি

সে বারবার আপনাকে খুঁজে নেয় চোখের মাধ্যমে। হঠাৎ চোখাচোখি হলে লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নেয়। এটা হয়তো কাকতালীয় মনে হতে পারে, কিন্তু এমন ঘটতে থাকলে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উপায় নেই।

২. আচরণে সূক্ষ্ম ইঙ্গিত

কথা বলার সময় আপনার দিকে একটু ঝুঁকে আসা, হেসে ফেলা, বা অজান্তেই আপনার ভঙ্গি অনুকরণ করা—এসবই তার মনোযোগ এবং মনের টানের স্পষ্ট ইঙ্গিত।

৩. অকারণে পাশে থাকার চেষ্টা

কোনো প্রয়োজন না থাকলেও সে আপনার আশেপাশে ঘোরে, সামান্য কারণেও আপনার কাছে চলে আসে। এই ‘অকারণ’ উপস্থিতিগুলোর আড়ালেই লুকিয়ে থাকে বিশেষ অনুভব।

৪. হালকা ঈর্ষা প্রকাশ

আপনি যদি অন্য কারও প্রশংসা করেন বা বেশি সময় দেন, তখন সে অস্বস্তি বোধ করে বা হঠাৎ চুপচাপ হয়ে যায়। এর পেছনে থাকতে পারে নিজের অজান্তেই তৈরি হওয়া ভালোবাসা।

৫. আপনার সামনে নার্ভাস হয়ে যাওয়া

অন্যদের মাঝে স্বাভাবিক থাকা মানুষটিই আপনার সামনে এলেই চুপ হয়ে যায়, কথা জড়িয়ে যায় বা চোখে চোখ রাখতে পারে না—এসবই বলে দেয়, আপনি তার কাছে বিশেষ কেউ।

৬. অতিরিক্ত খেয়াল রাখা

আপনার পছন্দ-অপছন্দ মনে রাখা, কী বললেন তা মনোযোগ দিয়ে শোনা, আপনার মুড বুঝে নেওয়া—এসব আচরণ শুধুই বন্ধুত্ব নয়, বরং আরও গভীর কিছু অনুভবের প্রতিফলন।

৭. আপনার প্রসঙ্গ ঘুরে ফিরে আসা

আপনি উপস্থিত না থাকলেও, বারবার কথায় আপনার নাম উঠে আসে। আড্ডায়, ঠাট্টায় বা মজা করে হলেও, সে সুযোগ পেলেই আপনাকে প্রসঙ্গের মাঝে টেনে আনে—যা বলে দেয়, আপনি তার মনে রয়ে গেছেন।