tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদঅন্যান্যজাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ পেলেন ৪৪১ সাংবাদিক

জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ পেলেন ৪৪১ সাংবাদিক

জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৪১ জন সাংবাদিক। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার স্বাক্ষরে প্রকাশিত এ তালিকায় নবনির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে নতুন সদস্য নির্বাচন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব আরও কার্যকর, গতিশীল ও প্রতিনিধিত্বশীল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।