tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের প্রধান জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং নানা শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে অনুষ্ঠিত হয় ঈদের খুতবা ও বিশেষ মোনাজাত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানকে ঈদের জামাতের জন্য সুসজ্জিত ও প্রস্তুত করা হয়। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের পৃথক ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)দের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, মেডিকেল টিম ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল।

সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য পৃথক সুবিধা নিশ্চিত করা হয়।