tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেওয়া হয়েছে

জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেওয়া হয়েছে

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দু’দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ সব জরুরি সেবার ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এতে এসব সেবার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে কুমিল্লার এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার পেছনে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’-এর বিষয়টি সংসদে উত্থাপন করেন মনিরুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে রাতে পুলিশের টহল কমে গেছে, ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।