tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিএপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স ২৫৮ কোটি ডলার ছাড়াল

এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স ২৫৮ কোটি ডলার ছাড়াল

চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে প্রায় ২৫৮ কোটি মার্কিন ডলার। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় এবার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

এর আগে, গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা একক মাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। এছাড়া ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার।

গত বছরের শেষ দিকেও ইতিবাচক ধারা অব্যাহত ছিল। ডিসেম্বরে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বাজারভিত্তিক ডলার বিনিময় হার প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতে।