tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়জরিপে গরমিল ও হস্তক্ষেপ বন্ধে সুপারিশ

জরিপে গরমিল ও হস্তক্ষেপ বন্ধে সুপারিশ

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের সুপারিশ না করে, পরিসংখ্যান সংক্রান্ত টাস্কফোর্স বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নাম পরিবর্তন করে “স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাটবিডি)” রাখার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানের পদ পরিবর্তন করে চিফ স্ট্যাটিসটিশিয়ান করা, একটি ৭ সদস্যের উপদেষ্টা কাউন্সিল গঠন এবং সংগঠনকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে খসড়া প্রতিবেদন জমা দেন টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমানসহ সদস্যরা।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিবিএসকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। জিডিপি ও মূল্যস্ফীতিসহ গুরুত্বপূর্ণ তথ্য সরকারি অনুমোদন ছাড়াই প্রকাশ করতে পারবে বিবিএস। তিনি আরও জানান, স্বাধীন কমিশন করার চেয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানো জরুরি।

প্রতিবেদনে প্রস্তাবিত উপদেষ্টা কাউন্সিল স্বচ্ছতা ও ব্যয় তদারকি করবে এবং চিফ স্ট্যাটিসটিশিয়ান ও অন্যান্য নিয়োগ তদারক করবে। এছাড়া—

  • পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধন করে রাজনৈতিক হস্তক্ষেপ রোধ,
  • ১৬টি শাখায় সম্প্রসারণ ও ৪৩৭টি নতুন উপজেলা পর্যায়ের পদ সৃষ্টি,
  • নন-ক্যাডার কর্মকর্তাদের ক্যাডারভুক্তকরণ,
  • পরিসংখ্যানবিদদের জন্য একক ক্যারিয়ার পুল,
  • স্বায়ত্তশাসনের জন্য বাজেটে অগ্রাধিকার,
  • জরুরি কার্যক্রম সচল রাখতে ৫০ কোটি টাকার বিশেষ বরাদ্দ—এসব সুপারিশ করা হয়।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, স্বাধীন কমিশন হবে কি না, সেই একমাত্র প্রশ্নে আটকে না থেকে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের দিকে নজর দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ট্রেনিং একাডেমি গঠন, নিয়োগ প্রক্রিয়ার সংস্কার ও স্বাধীনভাবে জরিপ প্রকাশের সুপারিশ রয়েছে।

এর আগে ১৬ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে স্বাধীন পরিসংখ্যান কমিশনকে অগ্রাধিকার সংস্কার উদ্যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।